যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন।
আপডেট
🌿 “নিশ্চয়ই আল্লাহর মসজিদসমূহ আবাদ করে তারাই, যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে।” — সূরা আত-তাওবা: ১৮ ◆ 🌙 “সালাত কায়েম করুন এবং আল্লাহকে স্মরণ করুন—নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়।” — সূরা আর-রাদ: ২৮ ◆ 🕋 “হে মুমিনগণ! তোমরা রুকু করো, সিজদা করো এবং তোমাদের রবের ইবাদত করো।” — সূরা আল-হাজ্জ: ৭৭ ◆ 🤲 আসুন মসজিদকে আবাদ করি—নিজে নামাজ পড়ি, পরিবারকে নামাজে উৎসাহিত করি এবং অন্যদেরও কল্যাণের পথে আহ্বান করি। ◆ 🌙 দুনিয়ার ব্যস্ততার মাঝে একটু থামুন—আল্লাহর ঘরে ফিরে আসুন। সালাতের মাধ্যমে রবের সঙ্গে সম্পর্ক দৃঢ় করুন। ◆ ✨ আপনার একটি পদক্ষেপ মসজিদের দিকে—আল্লাহর নৈকট্যের পথে একটি সুন্দর যাত্রা। ◆
🕊️ শোকবার্তা
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, ভাটি সাভার দক্ষিণ পাড়া বাইতুর রহমান জামে মসজিদের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, জমিদাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মৌলভী মোঃ জুবেদ আলী সাহেব গত ২ অক্টোবর ২০২৬ ইং, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি, শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সিকেডি ইউরোলজী হাসপাতাল (সেন্টার ফর কিডনি ডিজিজেস ইউরোলজি হসপিটাল), শ্যামলী, ঢাকা-তে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তাঁর ইন্তেকালে ভাটি সাভার দক্ষিণ পাড়া বাইতুর রহমান জামে মসজিদ পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মরহুম মৌলভী মোঃ জুবেদ আলী সাহেব ছিলেন মসজিদের একজন নিবেদিতপ্রাণ অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী। মসজিদের জমিদাতা এবং সভাপতি হিসেবে তিনি মসজিদের উন্নয়ন, পরিচালনা ও ধর্মীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মরহুমের রূহের মাগফিরাত কামনায় মসজিদের প্রতি তাঁর আন্তরিকতা, দায়িত্ববোধ ও দ্বীনি খেদমত আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে আমরা একজন শ্রদ্ধাভাজন অভিভাবক, দ্বীনি খেদমতগার ও মসজিদের নিবেদিতপ্রাণ সেবককে হারালাম। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন, নেক আমলগুলো কবুল করুন, কবরকে নূরে পরিপূর্ণ করুন এবং মসজিদের জন্য তাঁর অবদানকে তাঁর নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে সবরে জামীল দান করুন। আমিন, ইয়া রাব্বাল আলামিন। শোক প্রকাশে ভাটি সাভার দক্ষিণ পাড়া বাইতুর রহমান জামে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিবৃন্দ। মরহুমের রূহের মাগফিরাত কামনায় সকলের নিকট বিশেষভাবে দোয়ার আবেদন রইল। আমিন, ইয়া রাব্বাল আলামিন।
ভাটি সাভার দক্ষিণ পাড়া বাইতুর রহমান জামে মসজিদ
নামাজ ও ইবাদত ড্যাশবোর্ড
--:--:--
সময় ও তারিখ লোড হচ্ছে...
আজকের নামাজের সময় স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করা হচ্ছে...
☀️ সূর্য ও রাতের সময়
সূর্যোদয়—
সূর্যাস্ত—
শেষ এক-তৃতীয়াংশ / তাহাজ্জুদ—
🤲 আজকের দোয়া · 📜 আজকের হাদিস · ☪️ আজকের ইসলামী তারিখ
আজকের দোয়াرَبِّ زِدْنِي عِلْمًا
হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন।
আজকের হাদিস“যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের ওপর ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।”
সহিহ বুখারি: ৬০১৮; সহিহ মুসলিম: ৪৭
আজকের ইসলামী তারিখ—
Asia/Dhaka · সময় ও নামাজের সময় প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়

ইসলামিক স্টাডিজ

৭০০ টাকা
ইসলামিক স্টাডিজ

ইসলামিক স্টাডিজ

জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া মাদরাসা একটি সুপ্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ইসলামিক স্টাডিজ বিভাগ বিশেষ গুরুত্বের সঙ্গে পরিচালিত হয়। এই বিভাগে শিক্ষার্থীদেরকে আধুনিক ও প্রাচীন জ্ঞানের সমন্বয়ে ইসলামী আকীদা, শরিয়াহ্, ফিকহ্, হাদীস, তাফসীর ও ইতিহাস বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ইসলামি জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের ঈমান, আমল ও আদর্শ গঠনের লক্ষ্যে জামিয়াতূ মাদরাসায় গুরুত্বপূর্ণ  স্থান দখল করে আছে। এই বিভাগে  যুগোপযোগী শিক্ষা দেয়া হয়।

  • কুরআন পূর্ণাঙ্গ মুসলিম গড়ার অঙ্গ 
  • আধুনিক প্রজন্মকধ আখলাক ও ফিকহ সম্পর্কে সচেতন করা। 
  • ছাত্রদের মধ্য সচেতনতা সৃষ্টি করা।

পাঠ্যসূচি:

বিভাগটিতে বিভিন্ন শ্রেণি ও বয়সভেদে নিম্নোক্ত পাঠ্য সূচী রয়েছে-

  • কুরআনের তাফসীর:- নির্বাচিত সূরাসমূহ, অর্থও ব্যাখ্যা।
  • হাদীস শিক্ষা: – ব্যাখ্যা নববী।
  • আকীদা (বিশ্বাস): ফেরেশতা, কিতাব, তাকদীর, হাশর ইত্যাদি।
  • ফিকহ ও মাসায়েল: – নামায, রোযা, যাকাত, হজ্ব, Read more
  • আখলাক ও আদব: – আচরণ, ভাষা, মা-বাবার সাথে ব্যবহার, সামাজিক শিষ্টাচার।
  • ইসলামের ইতিহাস ও নবীজির জীবনী (সীরাহ):

শিক্ষাদান  পদ্ধতি:

  • প্রতি দিন ক্লাস প্ল্যান 
  • সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপনা। 
  • গ্রুপ ডিসকাশন 
  • প্রয়োজনমতো  আলাচনা

মূল্যায়ন পদ্ধতি:

  • বার্ষিক পরীক্ষা
  • প্রাক মূল্যায়ন
  • ষান্মাসিক  পরিক্ষা
  • মৌখিক ও লিখিত উভয় পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন 
  • আমল ও মসক।

নির্দেশনা 

  • পাঠ্যবইয়ের  ধারাবাহিকতা 
  • অভিভাবক  সম্পৃক্ত রাখা। 
  • ভবিষ্যতে ইসলামিক কাউন্সেলিং গবেষণার সুযোগ সৃষ্টি করা

উপসংহার:

ইসলামিক স্টাডিজ বিভাগ কেবল একটি পাঠদান কেন্দ্র নয়; এটি একটি চরিত্র গঠনের কর্মশালা, যেখানে একজন মুসলিম শিশুকে তোলা হয়। হযরত মাওলানা হাফেজ তাজুল ইসলাম সাহেবের নিকট এই খেদমত অব্যাহত থাকুক, আল্লাহ তাওফিক দিন।“Lord, increase me in knowledge” – হে আল্লাহ! আমার জ্ঞান বৃদ্ধি করুন। (সুরা ত্বাহা: ১১৪)

*পাঠ্যক্রম স্তরভিত্তিক বিবরণ:*

১. *ইবতেদায়ী স্তর (প্রাথমিক)*
– নূরানী কায়দা
– কুরআন তিলাওয়াত
– ছোট সূরা ও দোয়া মুখস্থ
– ইসলামিক আদব ও আচরণ
– নামাজ শিক্ষা
– আরবি বর্ণমালা ও প্রাথমিক ব্যাকরণ

২. *তাহফিজুল কুরআন বিভাগ (হিফজ)*
– পূর্ণ কুরআন মুখস্থ
– তাজবীদ ও সঠিক উচ্চারণ
– হিফজের নিয়ম ও রিভিশন পদ্ধতি

৩. *মাধ্যমিক স্তর*
– আরবি ভাষা ও ব্যাকরণ (নাহু ও সরফ)
– ফিকহ্ ও আকীদা
– হাদীস চর্চা (নববীর ৪০ হাদীস)
– ইসলামী ইতিহাস
– বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান

৪. *উর্ধ্বতর স্তর
– তাফসীরুল কুরআন
– মুকতাসারুল কুদূরী (ফিকহ)
– হাদীস ও উসুলুল হাদীস
– আরবি সাহিত্য
– ইসলামী দর্শন
– ইলমুল মান্তিক (যুক্তিবিদ্যা)

৫. *তাখাসসুস (বিশেষ প্রশিক্ষণ) স্তর*
– ফিকহ ও ইফতা (মুসলিম আইন)
– উলূমুল হাদীস
– উলূমুত তাফসীর
– ইসলামী দাওয়াহ ও গণযোগাযোগ
– সমসাময়িক ইসলামিক গবেষণা

—

*পরীক্ষা ও মূল্যায়ন:*
– বার্ষিক ও ছয়মাসিক পরীক্ষা
– মৌখিক পরীক্ষা (তিলাওয়াত, হাদীস)
– প্রেজেন্টেশন ও আলোচনা সেশন

কোর্স প্রশিক্ষক

হাফেজ হযরত মাওলানা মুফতী মোঃ তাজুল ইসলাম (দাঃ বাঃ)
হাফেজ হযরত মাওলানা মুফতী মোঃ তাজুল ইসলাম (দাঃ বাঃ)
হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট
লোডিং হচ্ছে...