যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন।
আপডেট
🌿 “নিশ্চয়ই আল্লাহর মসজিদসমূহ আবাদ করে তারাই, যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে।” — সূরা আত-তাওবা: ১৮ ◆ 🌙 “সালাত কায়েম করুন এবং আল্লাহকে স্মরণ করুন—নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়।” — সূরা আর-রাদ: ২৮ ◆ 🕋 “হে মুমিনগণ! তোমরা রুকু করো, সিজদা করো এবং তোমাদের রবের ইবাদত করো।” — সূরা আল-হাজ্জ: ৭৭ ◆ 🤲 আসুন মসজিদকে আবাদ করি—নিজে নামাজ পড়ি, পরিবারকে নামাজে উৎসাহিত করি এবং অন্যদেরও কল্যাণের পথে আহ্বান করি। ◆ 🌙 দুনিয়ার ব্যস্ততার মাঝে একটু থামুন—আল্লাহর ঘরে ফিরে আসুন। সালাতের মাধ্যমে রবের সঙ্গে সম্পর্ক দৃঢ় করুন। ◆ ✨ আপনার একটি পদক্ষেপ মসজিদের দিকে—আল্লাহর নৈকট্যের পথে একটি সুন্দর যাত্রা। ◆
🕊️ শোকবার্তা
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, ভাটি সাভার দক্ষিণ পাড়া বাইতুর রহমান জামে মসজিদের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, জমিদাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মৌলভী মোঃ জুবেদ আলী সাহেব গত ২ অক্টোবর ২০২৬ ইং, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি, শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সিকেডি ইউরোলজী হাসপাতাল (সেন্টার ফর কিডনি ডিজিজেস ইউরোলজি হসপিটাল), শ্যামলী, ঢাকা-তে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তাঁর ইন্তেকালে ভাটি সাভার দক্ষিণ পাড়া বাইতুর রহমান জামে মসজিদ পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মরহুম মৌলভী মোঃ জুবেদ আলী সাহেব ছিলেন মসজিদের একজন নিবেদিতপ্রাণ অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী। মসজিদের জমিদাতা এবং সভাপতি হিসেবে তিনি মসজিদের উন্নয়ন, পরিচালনা ও ধর্মীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মরহুমের রূহের মাগফিরাত কামনায় মসজিদের প্রতি তাঁর আন্তরিকতা, দায়িত্ববোধ ও দ্বীনি খেদমত আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে আমরা একজন শ্রদ্ধাভাজন অভিভাবক, দ্বীনি খেদমতগার ও মসজিদের নিবেদিতপ্রাণ সেবককে হারালাম। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন, নেক আমলগুলো কবুল করুন, কবরকে নূরে পরিপূর্ণ করুন এবং মসজিদের জন্য তাঁর অবদানকে তাঁর নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে সবরে জামীল দান করুন। আমিন, ইয়া রাব্বাল আলামিন। শোক প্রকাশে ভাটি সাভার দক্ষিণ পাড়া বাইতুর রহমান জামে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিবৃন্দ। মরহুমের রূহের মাগফিরাত কামনায় সকলের নিকট বিশেষভাবে দোয়ার আবেদন রইল। আমিন, ইয়া রাব্বাল আলামিন।
ভাটি সাভার দক্ষিণ পাড়া বাইতুর রহমান জামে মসজিদ
নামাজ ও ইবাদত ড্যাশবোর্ড
--:--:--
সময় ও তারিখ লোড হচ্ছে...
আজকের নামাজের সময় স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করা হচ্ছে...
☀️ সূর্য ও রাতের সময়
সূর্যোদয়—
সূর্যাস্ত—
শেষ এক-তৃতীয়াংশ / তাহাজ্জুদ—
🤲 আজকের দোয়া · 📜 আজকের হাদিস · ☪️ আজকের ইসলামী তারিখ
আজকের দোয়াرَبِّ زِدْنِي عِلْمًا
হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন।
আজকের হাদিস“যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের ওপর ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।”
সহিহ বুখারি: ৬০১৮; সহিহ মুসলিম: ৪৭
আজকের ইসলামী তারিখ—
Asia/Dhaka · সময় ও নামাজের সময় প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়

লক্ষ্য

আল্লাহ তা’আলার নামে প্রতিষ্ঠিত এই মসজিদ শুধু ইটপাথরের এক স্থাপনা নয়, এটি বিশ্বাসের আলোয় আলোকিত একটি পবিত্র আশ্রয়। মহান আল্লাহ ঘোষণা করেছেন —

“নিশ্চয়ই আল্লাহর মসজিদসমূহ আবাদ করে সেই ব্যক্তিরাই, যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে।” (সূরা আত-তাওবা: ১৮) এই আয়াতের আলোকে ভাটি সাভার গ্রামের ইমানদার মানুষদের হৃদয়ের ডাকে সাড়া দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে  — ভাটি সাভার দক্ষিণ পাড়া বাইতুর রহমান জাম-ই-মসজিদ । আল্লাহর ঘর আবাদ করার শাশ্বত দায়িত্ব পালনের নিমিত্তে।

ইবাদত ও তাকওয়া-পাঁচ ওয়াক্ত নামাজ, জুমা ও ঈদের জামাআত আদায়ের মাধ্যমে মুসল্লিদের মধ্যে আল্লাহর ভয় ও মহব্বত জাগ্রত রাখা। রাসূল ﷺ বলেছেন: “সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ।” (মুসলিম: ৬৭১)

ইলম ও জ্ঞান চর্চা

কোরআনের তালিম, দীনি শিক্ষা ও আলোচনার মাধ্যমে গ্রামের প্রতিটি ঘরে জ্ঞানের আলো পৌঁছে দেওয়া। “পড়ো, তোমার পালনকর্তার নামে।” (সূরা আলাক: ১)

সামাজিক ঐক্য

গ্রামের মানুষদের একতা, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা পালন। “মুমিনরা পরস্পর ভাই।” (সূরা আল-হুজুরাত: ১০)

নৈতিক উন্নয়ন

খুতবা, ওয়াজ ও ইসলামি আলোচনার মাধ্যমে সমাজে সৎ, ন্যায়পরায়ণ ও আদর্শ মানুষ গঠনে অবদান রাখা। “তোমরা সর্বোত্তম জাতি।” (সূরা আলে ইমরান: ১১০)

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন।” (বুখারি: ৪৫০, মুসলিম: ৫৩৩)

ভোরের আজানের সুরেলা ধ্বনি থেকে রাতের শেষ তারাবির আলো পর্যন্ত — বাইতুর রহমান জামে মসজিদ ভাটি সাভারের প্রতিটি মানুষের জন্য উন্মুক্ত। এখানে শুধু সিজদার জায়গা নেই, আছে ভগ্নহৃদয়ের সান্ত্বনা, পথহারার দিকনির্দেশনা এবং সমবেত মানুষের দোয়ার উষ্ণতা। এই মসজিদের প্রতিটি ইট রচিত হয়েছে বিশ্বাসের পাথরে, প্রতিটি প্রাচীর দাঁড়িয়ে আছে ইখলাসের ভিতে।

“আল্লাহর ঘরে আসুন — আলোর কাছে ফিরুন।”

ভাটি সাভার দক্ষিণ পাড়া বাইতুর রহমান জামে মসজিদ কমিটি

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট
লোডিং হচ্ছে...